|
সুন্দরবনের গহীনে বনবিভাগের ধাওয়া, বনদস্যুদের ফেলে যাওয়া অস্ত্র-কারতুজ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সুন্দরবনের গহীনে বনবিভাগের ধাওয়া, বনদস্যুদের ফেলে যাওয়া অস্ত্র-কারতুজ উদ্ধার শুক্রবার (১০ এপ্রিল) সুন্দরবনের পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন এলাকার কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে। বনবিভাগ জানায়, টহলরত বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। এ সময় তারা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে অস্ত্র ও কারতুজ উদ্ধার করা হয়। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, সুন্দরবনে অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনবিভাগ জানিয়েছে, জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
