|
শর্টসার্কিটে বাউফলে আগুন, তিন বসতঘর পুড়ে ছাই
নতুন সময় প্রতিনিধি
|
![]() শর্টসার্কিটে বাউফলে আগুন, তিন বসতঘর পুড়ে ছাই অগ্নিকাণ্ডে আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে জালাল খানের ঘরে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এক পর্যায়ে পাশাপাশি তিনটি বসতঘর আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও কয়েকটি ঘরবাড়ি রক্ষা পায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাউফল স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাব্বির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি পুরনো সিলিং ফ্যান থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাড়ির অন্যান্য বসতঘর ও গোয়ালঘরকে দুর্ঘটনা থেকে এড়ানো সম্ভব হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
