|
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত ইরানের ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান আব্বাস মাসজেদি আরানি জানিয়েছেন, গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আব্বাস মাসজেদি বলেন, হামলায় ব্যবহৃত উন্নত সমরাস্ত্রের প্রভাবে নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশের মরদেহ চেনার উপায় ছিল না।তবে এসব ব্যক্তিদের ডিএনএ ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ চালিয়ে যাচ্ছে ফরেনসিক মেডিসিন সংস্থা। গত ৭ইএপ্রিল পর্যন্ত, যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায়, অন্তত ২৫৪ জন শিশুসহ এক হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা আরও জানিয়েছে যে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ১,২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং আরও ৭১৪ জনের মৃত্যুর তথ্য শ্রেণিবিন্যাস করা হয়নি। সূত্র : বিবিসি
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
