|
পাইকগাছায় বাজারের চান্নিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে গেলেন পাষণ্ডরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় বাজারের চান্নিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে গেলেন পাষণ্ডরা বয়স আনুমানিক ৮০ বছর। পরিচয় জানতে চাইলেও অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেও মুখ দিয়ে কোন কথা বলতে পারেনি। সারা গায়ে পায়খানা প্রস্রাব লেগে দুর্গন্ধ তৈরি হয়েছে। পাশ্ববর্তী এক চা দোকানি জানান, পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যান যোগে দুইজন ব্যাক্তি বৃদ্ধকে নিয়ে চান্নিতে বসে থাকেন। কিছু সময় পর দেখি দুই ব্যাক্তি চলে যায়। এসময় এগিয়ে গিয়ে দেখি এক বৃদ্ধ শুয়ে আছেন। অনেক ডাকাডাকি করেও তার মুখ থেকে কোন কথা বের হলো না। কোন কথা বলতে পারছে না। স্থানীয় সাংবাদিক জিএম মোস্তাক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই চান্নিতে পড়ে আছেন। অনেক চেষ্টা করেও পরিচয় জানা যায়নি। আমারা খাওয়া দাওয়া দিলেও গায়ে পায়খানা প্রস্রাব লেগে থাকায় পরিষ্কার করা যাচ্ছে না। বাজারের ব্যাবসায়ীরা জানান, বৃদ্ধকে বাঁচাতে সরকারি সহযোগিতা দরকার। বাজার করতে আসা নুরুল আমিন জানান, এই বৃদ্ধকে যে বা যারা ফেলে রেখে গেছেন, তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
