|
বৈসাবি উৎযাপনে নুনছড়ি এলাকাবাসীর সাথে দেবতা পুকুর এলাকায় আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বৈসাবি উৎযাপনে নুনছড়ি এলাকাবাসীর সাথে দেবতা পুকুর এলাকায় আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত বুধবার (৮ এপ্রিল) দুপুর ২ টায় তীর্থস্থান দেবতা পুকুর এলাকায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মেজর আহসান, মহালছড়ি জোন। সভায় যৌথ বাহিনীর সদস্য, পুলিশ প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বৈসাবি উৎসব চলাকালীন পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, মাদক ও অপরাধ দমন, এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দেবতা পুকুরকে ঘিরে উৎসবের দিনগুলোতে মানুষের ব্যাপক সমাগম হয়—সেই বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে দেবতা পুকুর এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সার্বক্ষণিক তদারকির জন্য যৌথভাবে কাজ করার ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানকে সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
