|
বড় পরীক্ষার মুখে নেইমার
নতুন সময় ডেস্ক
|
![]() বড় পরীক্ষার মুখে নেইমার চোট থেকে ফিরে ২০২৬ সালে ছন্দে আছেন নেইমার। সান্তোসের জার্সিতে এখন পর্যন্ত ছয় ম্যাচে ছয়টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। তবে সম্প্রতি হাঁটুর চিকিৎসার কারণে ফ্লামিংগোর বিপক্ষে একটি ম্যাচে খেলতে না পারায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। কোচ কুকা জানান, নেইমারের হাঁটুতে প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) থেরাপি দেওয়া হয়েছে। এটি মূলত দলের পরিকল্পনারই অংশ যেন তিনি টানা ম্যাচ খেলার জন্য প্রস্তুত হতে পারেন। তিনি আরও বলেন, নেইমারের শক্তি, গতি এবং সহনশীলতা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সামনে তাকে একটানা ১৩টি ম্যাচ খেলতে হবে।তবে এত কিছুর পরও বিশ্বকাপ দলে নেইমারের জায়গা এখনো অনিশ্চিত। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে তাকে দলে নেওয়া হবে না। বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, এন্দ্রিকের মতো ফর্মে থাকা খেলোয়াড়রা রয়েছেন, এটিও নেইমারের জন্য স্কোয়াডে জায়গা করে নেওয়াকে আরও কঠিন করে তুলেছে। উল্লেখ্য, ২০২৩ সালে গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলে এখন পর্যন্ত নিয়মিত খেলতে পারেননি নেইমার। তাই সামনে থাকা এই টানা ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে দেখানোই আসন্ন বিশ্বকাপে তার জায়গা নিশ্চিত করতে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
