ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে নিরাপত্তার নিশ্চয়তা চায় ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2026, 2:00 PM

যুক্তরাষ্ট্রে নিরাপত্তার নিশ্চয়তা চায় ইরান

যুক্তরাষ্ট্রে নিরাপত্তার নিশ্চয়তা চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন কমছেই না। দেশটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, বরং ফিফার কাছ থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে নিরাপত্তা পাওয়ার নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মাঠে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের জন্য অনুরোধ করা হলেও তা এখনো চলমান। ফিফা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। মন্ত্রী আরও বলেন, যদি তাদের প্রস্তাব গ্রহণ করা হয়, তাহলেই ইরান বিশ্বকাপে খেলতে পারবে।

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। টুর্নামেন্টটি শুরু হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো মূলত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দোনিয়ামালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন ইরানের জাতীয় দলের যুক্তরাষ্ট্রে এসে খেলা নিরাপদ নাও হতে পারে। তিনি বলেন, ফিফার নিয়ম অনুযায়ী আয়োজক দেশকে অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়া গেলে যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ খেলার সম্ভাবনা কম, তবে নিরাপত্তার নিশ্চয়তা থাকলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে ইরান দল বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status