ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
রিয়ালের হারের দায়ভার ‘সম্পূর্ণভাবে আমার’: আরবেলোয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 April, 2026, 10:06 AM

রিয়ালের হারের দায়ভার ‘সম্পূর্ণভাবে আমার’: আরবেলোয়া

রিয়ালের হারের দায়ভার ‘সম্পূর্ণভাবে আমার’: আরবেলোয়া

মায়োর্কার বিপক্ষে দলের হারের দায়ভার সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। 

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া যখন সংবাদ সম্মেলনে, তখনো বার্সেলোনা মাঠে নামেনি। দুই দলের মধ্যে তখন ব্যবধান চার পয়েন্টের ছিল। ঘণ্টাখানেক পরে বার্সা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেই দূরত্ব বাড়িয়েছে ৭ পয়েন্টে। শিরোপার আশায় বড় ধাক্কা খাওয়ার পর হারের জন্য দায় সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিলেন কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, ‘এই হার আমার, পুরোপুরি আমার। খেলোয়াড়দের কাছ থেকে আমি যেটা চাই, তারা যেন এখনই মঙ্গলবারের বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ নিয়ে ভাবা শুরু করে। সিদ্ধান্তগুলো আমিই নিই। এই হারের দায় সম্পূর্ণভাবে রিয়াল মাদ্রিদ কোচের তারা যখন লকার রুম ছাড়বে, তাদের ভাবনায় যেন শুধু বায়ার্ন মিউনিখই থাকে।’

এই হারের ফলে রিয়াল মাদ্রিদের শিরোপার লড়াই আরও কঠিন হয়ে পড়েছে বলে স্বীকার করেন আরবেলোয়া।

তিনি বলেন, ‘ম্যাচ শুরুর আগের চেয়ে এখন আরও কঠিন হয়ে পড়েছে। আমাদের আরও আটটি ম্যাচ বাকি আছে, আর লিগের পয়েন্ট টেবিলের অবস্থা যাই হোক না কেন—যেমনটা আমি খেলোয়াড়দের বলেছি—আমাদের লক্ষ্য হলো বাকি আটটি ম্যাচেই জেতা। আজ আমরা যেমন খেলেছি, আমাদের তার চেয়েও ভালো খেলতে হবে।’

রিয়াল মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচটি জয়ে মায়োর্কার মাঠে নেমেছিল, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটিকে বিদায় এবং অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে ডার্বি জয়ও রয়েছে। বার্সেলোনা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে লিগে রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান ৭ পয়েন্টে বাড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status