ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
কলাপাড়া ভোররাতে স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 April, 2026, 11:33 AM

কলাপাড়া ভোররাতে স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩

কলাপাড়া ভোররাতে স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩

পটুয়াখালীর কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন (মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আনসার সদস্যদের যৌথ অভিযান) চালিয়ে তিন মাদককাবারীকে গ্রেফতার করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাছুয়াখালী থেকে তাদের ৪ পিচ ইয়াবা ও ৪ পুড়িয়া গাঁজা সহ গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক মাদক ব্যবসায়ী শাহীন (৩২) ও বাচ্চু (৪৬) কে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড এবং মাদক সেবনকারী বশার (৪০) কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় জনসম্মুখ্যে মাদকগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, কয়েকদিন আগে এক যুবক জেলা প্রশাসনের প্রধান ফটকে প্ল্যাকার্ড নিয়ে মাদকের ভয়ানক প্রশাসেরর প্রদিবাদ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status