ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ ১৭ চৈত্র ১৪৩২
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 March, 2026, 11:51 AM

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন বলে আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনাপ্রধানের এই সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অসামান্য অবদানের স্বীকৃতিসহ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।

সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় ও সাহসী অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। এ ছাড়া সফরসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।

সফরকালীন সময়ে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের সামরিক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status