ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ ১৭ চৈত্র ১৪৩২
খিলগাঁওয়ে ‘আমরা ক’জন’ সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 March, 2026, 2:26 PM

খিলগাঁওয়ে ‘আমরা ক’জন’ সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

খিলগাঁওয়ে ‘আমরা ক’জন’ সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজধানীর খিলগাঁও এলাকার ঝিলপাড়ে সামাজিক সংগঠন ‘আমরা ক’জন’-এর উদ্যোগে জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এ আয়োজন, যেখানে ছিল আনন্দ আড্ডা, শুভেচ্ছা বিনিময় ও সামাজিক সচেতনতার বার্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম বাদল এবং সঞ্চালনা করেন মনিরুল ইসলাম জামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশীদ হাবিব, যিনি ঢাকা-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সড়ক পরিবহন, সেতু ও রেলপথ প্রতিমন্ত্রী।

স্বাগত বক্তব্যে খোরশেদ আলম বাদল সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান ময়না শুভেচ্ছা বক্তব্য দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, কেউ অপকর্মে জড়িয়ে থাকলে শুধুমাত্র রাজনৈতিক পরিচয় বা ছবি তোলার মাধ্যমে দায়মুক্তি পাবে না।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল, যা আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status