ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রভাব খাটানোর অভিযোগে তিন উপজেলায় ভোট স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 March, 2019, 10:46 AM

প্রভাব খাটানোর অভিযোগে তিন উপজেলায় ভোট স্থগিত

প্রভাব খাটানোর অভিযোগে তিন উপজেলায় ভোট স্থগিত

জনপ্রতিনিধিদের প্রভাব খাটানোর অভিযোগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮৩ উপজেলার মধ্যে তিনটির ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলাগুলো হলো- লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ। সেইসঙ্গে পাটগ্রামের ওসিকে প্রত্যাহার ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের দুইদিন আগে শুক্রবার (৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, শুক্রবার ইসি আদিতমারী, পূর্বধলা ও জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status