|
১৯ মাসেও সংস্কার হয়নি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়
নতুন সময় প্রতিবেদক
|
![]() ১৯ মাসেও সংস্কার হয়নি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় হামলায় কার্যালয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো, আসবাবপত্র ও নথিপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর থেকেই ভবনটির মূল ফটকে ঝুলছে তালা। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয় বলে জানান স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। এমন একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তারা। ভবনটির পুনঃসংস্কারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে অর্থসংকটের কারণে তা থমকে পড়েছে বলে জানান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ বলেন, ‘সত্যিকারের দেশপ্রেমিকরা কখনো এ ধরনের হামলা মেনে নিতে পারে না।’ তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের বরাদ্দের মাধ্যমে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে ভবনটি পুনরায় চালু করা সম্ভব হবে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় অচল হয়ে পড়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে কার্যক্রম চালুর দাবি জানান বীর মুক্তিযোদ্ধাসহ কক্সবাজারের সাধারণ নাগরিকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
