|
সালমান খানের সিনেমার নাম পরিবর্তন
নতুন সময় ডেস্ক
|
![]() সালমান খানের সিনেমার নাম পরিবর্তন সূত্র জানায় সালমান খানকে কিছু সরকারি ও কৌশলগত মহল থেকে পরামর্শ দেয়া হয়েছে, শুধু নাম নয়, চীনবিরোধী অংশও সিনেমা থেকে কমাতে হবে। তিনি সেই পরামর্শ গুরুত্ব দিয়ে সিনেমাটিকে দেশের সামগ্রিক আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এতে সিনেমাটির নাম পরিবর্তন এবং বড় একটি অংশ নতুনভাবে শুটিং করা হয়, যেখানে যুদ্ধকে কিছুটা কাল্পনিকভাবে দেখানো হয়েছে। এই পরিবর্তনের কারণে সিনেমার বাজেটও বেড়ে গেছে। এখন সিনেমার মূল গল্প একজন সেনা কর্মকর্তাকে ঘিরে, যিনি যুদ্ধের মাঝেও ভালোবাসা ও দায়িত্বের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। সিনেমাটি আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে মুক্তি পেতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
