ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আরেকটি আন্তর্জাতিক পুরষ্কার পেলেন শেখ হাসিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 March, 2019, 12:22 AM
সর্বশেষ আপডেট: Saturday, 9 March, 2019, 12:26 AM

আরেকটি আন্তর্জাতিক পুরষ্কার পেলেন শেখ হাসিনা

আরেকটি আন্তর্জাতিক পুরষ্কার পেলেন শেখ হাসিনা

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য এই পদক অর্জন করেন প্রধানমন্ত্রী।

নারী দিবস উপলক্ষে ৭ মার্চ বার্লিনে সিটি কিউব আইটিবি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেয়া হয়। ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) এই পদক প্রদান করে।

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক গ্রহণ করেন। সংশ্লিষ্ট দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা বাসস।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবারসহ চারবার ক্ষমতায় থাকাকালে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এবারের এই পুরস্কারটি প্রাপ্তির মাধ্যতে তার অর্জনে যুক্ত হলো নতুন পালক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  আরেকটি আন্তর্জাতিক পুরষ্কার পেলেন শেখ হাসিনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status