ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাসন থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 12:16 PM

বাসন থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার

বাসন থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) বাসন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রফিকুল ইসলাম (২৯)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবরাখালী গ্রামের মোঃ কিতাব আলীর ছেলে। তার মায়ের নাম মৃত ফাতেমা খাতুন।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম বর্তমানে গাজীপুর মহানগরীর বাসন থানার দিঘিরচালা এলাকায় জরিনার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। দেশীয় অস্ত্র সংক্রান্ত একটি মামলার তদন্তে তাকে সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status