|
রুটপারমিটবিহীন চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়: পিরোজপুরে ৪ পরিবহনকে জরিমানা
জিয়াউল হক, পিরোজপুর
|
|
রুটপারমিটবিহীন চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়: পিরোজপুরে ৪ পরিবহনকে জরিমানা সোমবার (২৩ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশিদ। জানা যায়, রুটপারমিট ছাড়া চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৭ ও ৮০ ধারায় এ জরিমানা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোবারক হোসেন, পুলিশ সদস্যরা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম গাজী, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম শামীম এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাঈম তালুকদার। স্থানীয় যাত্রীরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিলমারীতে ৯০০ কোটি টাকার বালু গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা, অর্থনৈতিক সুফল নিয়ে বিভ্রান্তি
রংপুরে শ্যামলী আইডিয়াল ইন্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার, মতপ্রকাশের অধিকার বাধাগ্রস্ত: নাহিদ ইসলাম
