রাজারহাটে এনসিপি ও আওয়ামী-লীগ এর যৌথ হামলায় বিএনপি নেতা গুরুতর আহত
মোঃ আসাদুর রহমান
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 11:39 AM
রাজারহাটে এনসিপি ও আওয়ামী-লীগ এর যৌথ হামলায় বিএনপি নেতা গুরুতর আহত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এনসিপি ও আওয়ামি-লীগ নেতার যৌথ হামলায় সাবেক ছাত্র দল নেতা আশরাফুল (২৭) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে ২২/০৩/২০২৬ ইং রাত আনুমানিক ১০ ঘটিকার সময়। ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মারামারির এই সূত্রপাত হয়।
সাইলেন্ট আশরাফুল নামের ফেসবুক আইডি থেকে সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান এনসিপি'র যুব শক্তির আহবায়ক রিংকু র্র্যাবেন ও তার পিতা যুবলীগ নেতা রানা মিয়ার একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এর পরপরই র্র্যাবেন আসরাফুল কে ফোনে হুমকি দেন এবং তার সাথে দেখা করতে বলেন।
আসরাফুল ইসলাম তার সাথে দেখা করা মাত্রই র্র্যাবেনের নেতৃত্বে পূর্ব প্রস্তুুতি নেয়া যুবলীগ নেতা রানা, রিকাশ সহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জন রামদা,হকিস্টিক,রড ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র সহ আশরাফুল এর উপর হামলা চালান এবং রামদা দিয়ে মাথায় কুপিয়ে তাকে আহত করেন।
পরে পথচারীদের সহোযোগিতায় ভুক্তভোগীকে সেখান থেকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার দ্বায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেন। এদিকে রাজারহাট থানা পুলিশ জরুরি সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ওসি মামুনুর রশিদ আহত আশরাফুলকে দেখতে হাসপাতালে যান এবং ঘটনার সত্যতা যাচাই করেন।
পরবর্তিতে আশরাফুলের শারীরিক অবস্থার খবর নিতে যান রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবাক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল সদস্য সচিব নয়ন আলী সেচ্ছাসেবক দলের সভাপতি আনিচুর রহমান লিটন সাধারন সম্পাদক রুবেল চৌধুরী সহ আরো অনেকে বিএনপি আহবায়ক তাকে আইনের মাধ্যমে সুবিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন। তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।