ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাঁজ করা ৫জি ফোন মেট এক্সের জন্য হুয়াওয়ে'র ৩১ পুরস্কার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 March, 2019, 4:09 PM

ভাঁজ করা ৫জি ফোন মেট এক্সের জন্য হুয়াওয়ে'র ৩১ পুরস্কার

ভাঁজ করা ৫জি ফোন মেট এক্সের জন্য হুয়াওয়ে'র ৩১ পুরস্কার

বিশ্বব্যাপী নতুন স্মার্টফোন প্রদর্শনীর সবচেয়ে বড় বার্ষিক প্লাটফর্ম মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) সম্প্রতি ভাঁজযোগ্য ফোন আনার ঘোষণ দিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। চলতি বছরের মাঝামাঝি সময়ে এ ফোন আনার ঘোষণার পর এমডবিালউসিতে এ ৩১টি পুরস্কার জিতে নিয়েছে হুয়াওয়ে।

মেট এক্স ও মেট বুক সিরিজের অন্যান্য ফোনের জন্য সর্বমোট ৪৭টি পুরস্কার জিতে তালিকার একদম শীর্ষে অবস্থান করছে এ টেক জায়ান্ট।

মেট এক্স ফোনে ৭ ন্যানোমিটার মাল্টি মুড মডেম চিপসেট বলং ৫০০০, ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৫৫ ওয়াট হুয়াওয়ে সুপার চার্জ, ব্র্যান্ড নিউ ইন্টারস্ট্রেলার ব্লু ফিনিশ ও ফ্যালকন উয়ং মেকানিক্যাল হিঞ্জ ব্যবহার করা হয়েছে। ভাঁজ করার সময় স্মার্টফোনটির আকার হয় ৬.৬ ইি  এবং খুললে এটি ট্যাবলেট সাইজ ৮ ইি  ধারণ করে।

এমডব্লিউসির এবারের আয়োজনে ফাইভজির ইনোভেটিভ কম্বিনেশন, ফোল্ডেবল স্ক্রিন, এআই, দুর্দান্ত সব ফিচার, হাই পারফরমেন্স এর জন্য মিডিয়ার নজর কাঁড়ে মেট এক্স। বিভিন্ন ক্যাটাগরিতে মেট এক্স যেসব পুরস্কার পায় তার একটি হলো জিএসএমএ অ্যাওয়ার্ড। ‘বেস্ট নিউ কানেক্টেড মোবাইল ডিভাইস’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতে নেয় স্মার্টফোনটি।

সায়েন্স অ্যান্ড ফিকশন ইমাজিনেশন নিয়ে আসার জন্য টেকরাডার প্রদান করে ‘বেস্ট অব এমডব্লিউসি ২০১৯’ পুরস্কার। মেট এক্স’কে নতুনত্বে ভরপুর আখ্যা দিয়ে রিভিউ বিষয়ক ওয়েবসাইট টমস গাইড প্রদান করে ‘বেস্ট ইন শো’ পুরস্কার।

স্মার্টফোনের সব ধরনের খবরের আধাঁর অ্যান্ড্রয়েড সেন্ট্রাল প্রদান করে ‘বেস্ট অব এমডব্লিউসি ২০১৯’ পুরস্কার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস উদ্ভাবনী ফিচারের জন্য মেট এক্সকে ‘বেস্ট ইমার্জিং টেকনোলজি’ হিসেবে পুরস্কৃত করে। মাসিক  ২৫ মিলিয়ন কাটির বেশি পাঠকের এ সাইটটি মেট এক্সে’কে ‘সেনসেশসাল মোবাইল ডিভাইস’ হিসেবে উল্লেখ করে।

এছাড়া মেট এক্সের ঝুঁলিতে আরো রয়েছে ট্রাস্টেট রিভিউ, টেকঅ্যাডভাইজার, অ্যান্ড্রয়েড অথরিটি, পকেট-লিন্ট, বিজিআর, অ্যান্ড্রয়েড পুলিশ, এক্সপার্ট রিভিউজ, অ্যান্ড্রয়েড হেডলাইন, স্লাশগিয়ার, উবারগিজমো, ফোনএরেনা, টিথ্রি, টেকনোবাফেলো, মি.মোবাইল, গিয়ারব্রেইন, টক অ্যান্ড্রয়েড, গ্যাজেটমাচ, গিয়ার ডায়েরি, গিকস্পিন, টেকবক্স, মাইফোন, আইটি ওয়ার্ল্ড কানাডা, ম্যাশাবল ও স্টাফ এর মতো নামিদামি সব পুরস্কার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status