ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
জয়দেবপুরে র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Monday, 16 March, 2026, 5:46 PM

জয়দেবপুরে র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার

জয়দেবপুরে র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার

গাজীপুরের জয়দেবপুর এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকার বীথিকা আবাসিকের পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের নিচে ঝোপঝাড়ের আড়ালে অভিযান চালানো হয়।

অভিযানের সময় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পেঁচানো অবস্থায় ৭.৬৫ মি.মি. ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায় যে কিছু মাদক ব্যবসায়ী ওই এলাকায় মাদকের বড় চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে উদ্ধারকৃত অস্ত্র ও আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status