|
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মিজানুর রহমানসহ পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের উৎরাইল এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে সওজের জায়গায় স্থানীয়রা স্থাপনা তুলে দখল করে ছিল। এরই প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় নির্মিত ৩৫টি দোকান আজ উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় থাকা এসব অবৈধ স্থাপনা অপসারণে অভিযান অব্যাহত থাকবে। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, "আমরা উদ্যোগ নিয়েছি। সওজের জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাউফলে গেটকা প্রকল্পের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা: সামাজিক সমস্যা সমাধানে নারীর নেতৃত্বের ওপর জোর
কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ধ্বংস করছে
টঙ্গীতে পিতা–পুত্রের রহস্যজনক মৃত্যু, বড় ছেলে পুলিশ হেফাজতে
হেমায়েতপুরে রাতের আঁধারে ড্রাম ভর্তি তেল পাচার: জমে উঠেছে কালোবাজারি সিন্ডিকেট
