ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন: সোহেল হোসনাইন কায়কোবাদ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 16 March, 2026, 3:34 PM

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন: সোহেল হোসনাইন কায়কোবাদ

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন: সোহেল হোসনাইন কায়কোবাদ

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন।

আজ সোমবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদে মোনাজাতে দোয়া ও দরুদের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। এ সময় জেলা পরিষদ চত্ত্বরে জেলা বিএনপির সর্বস্তরের নেতা- কর্মীদের উপস্থিততে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সকল নেতা- কর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানায়। এর আগে ১৫ মার্চ রোববার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করে।

সোহেল হোসনাইন কায়কোবাদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-২ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ গ্রহন করে জামাত জোট এনপিপির প্রার্থী ডা. আতিক মুজাহিদের কাছে অল্প ভোটে পরাজিত হন। ইলেকশন ইন্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাঁকে পরাজিত করা হয়েছে এমন অভিযোগ করে হাইকোর্টে ভোট পূনঃরায় গননার জন্য আবেদন করা হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। কুড়িগ্রাম জেলা বিএনপির পরিক্ষিত এই নেতা বিগত তিনদশক ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন: সোহেল হোসনাইন কায়কোবাদ

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন: সোহেল হোসনাইন কায়কোবাদ

তিনি বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত। নির্বাচনে তাঁর পরাজয় ভোটার সহ বিএনপির সকল নেতা- কর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেছে। কেউই তাঁর পরাজয় মেনে নিতে পারেনি। তবে এই পরিস্থিতিতে সোহেল হোসনাইন কায়কোবাদকে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রদান করায় বিষয়টি সকলেই রাজনৈতিক ভারসাম্য এবং একইসাথে সোহেল হোসনাইন কায়কোবাদকে সঠিক মূল্যায়ন করা হয়েছে বলে অনেকেই মনে করছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন- সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো। কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে। জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status