|
যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা এদিন শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমবেত হন। সমাবেশে বক্তারা বলেন, যারা একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল, তাদের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা লাখো শহীদের রক্তের সাথে বেঈমানি। এটি সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। অবিলম্বে এই বিতর্কিত শোক প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নানা অসম ও বিতর্কিত বাণিজ্য চুক্তিতে লিপ্ত হচ্ছে। এসব চুক্তি দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলবে। জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
