|
উজিরপুরের সাতলার বিলে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, আশায় বুক বাঁধছেন কৃষকরা
আলতাফ হোসেন অনিক
|
![]() উজিরপুরের সাতলার বিলে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, আশায় বুক বাঁধছেন কৃষকরা উপজেলার উত্তর সাতলা, আলামদি, নয়াকান্দী, কালবিলা ও পটিবারি সহ আশপাশের বিস্তীর্ণ বিলজুড়ে এখন চোখ জুড়ানো সবুজ ধানের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে দোল খাচ্ছে সবুজ ধানের চারা, যা দেখে আশাবাদী হয়ে উঠেছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানান, এ বছর সময়মতো বৃষ্টি হওয়া এবং আবহাওয়া অনুকূলে থাকায় ধানের গাছ ভালোভাবে বেড়ে উঠছে। রোগবালাইও তুলনামূলক কম দেখা যাচ্ছে। ফলে যদি শেষ সময় পর্যন্ত আবহাওয়া সহায়ক থাকে, তাহলে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক মোঃ জামাল হাওলাদার বলেন আমাদের এলাকাটি মৎস্য চাষ ও একই সাথে ধানের চাষাবাদের জন্য উপযোগী এলাকা। এর কারন হিসেবে তিনি বলেন। মাত্র কয়েক দিন আগেই এসব বিল থেকে আমরা মাছ বিক্রি করেছি এবার মাছের ভালোই দাম পেয়েছি। সাথে সাথে আবার ঐসব জমিতে ধানের বিজ রোপন করিয়াছি। অন্যদিকে বিভিন্ন বিলের ধানক্ষেতের পাশে থাকা ডোবানালা বা খাল বিলে বিভিন্ন প্রজাতির শাদা মাছের পোনা ফেলা শুরু হয়েছে। এ সব মাছ গুলো ওখানে বড়ো হবে, পরবর্তীতে ধান কাটা হয়ে গেলে নুতান পানির সাথে সাথে মাছগুলো পুরো বিলে ছেয়ে যাবে। আর তখন থেকে, এ-সব বিলে দেখা মিলবে সেই ঐতিহ্য বাহী লাল শাপলার গাছ, এর থেকে আবার সেই শাপলার ফুল। যা দেখতে দর্শনার্থীদের ভিড় থাকবে সাতলার মুড়ি বাড়ি, পটি বাড়ি, উত্তর সাতলা, নয়াকান্দী আলামদী সহ প্রতিটি স্পটে । আর ধনের ক্ষেতের সৌন্দর্য এখন পর্যন্ত ও মাঠের অবস্থা খুবই ভালো। আবহাওয়া ঠিক থাকলে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ না এলে এবার ভালো ফলন পাবো বলে আশা করছি।” উজিরপুরের সাতলা অঞ্চল দীর্ঘদিন ধরেই বিলাঞ্চলের কৃষি উৎপাদনের জন্য পরিচিত। প্রতি মৌসুমে এখানকার কৃষকরা ধান চাষ করে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সব মিলিয়ে বিস্তীর্ণ সবুজ ধানের মাঠে এখন স্বপ্ন দেখছেন কৃষকরা—একটি সফল ও সমৃদ্ধ ফসল মৌসুমের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
