|
পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
জিয়াউল হক, পিরোজপুর
|
![]() পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে পূর্ব সারেংকাঠি গ্রামের ২নং ওয়ার্ডে মামুনের ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণে সন্ধ্যা নদীর ধারে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ইটভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি নেছারাবাদ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে পুলিশ জানায়, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে কাজ করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
