মোঃ দুলাল মাহমুদ মাস্টারকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী
জোবায়ের সোহাগ
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 4:21 PM
মোঃ দুলাল মাহমুদ মাস্টারকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা ১নং সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষ দেখতে চায় মোঃ দুলাল মাহমুদ মাস্টারকে।
দীর্ঘদিন ধরে পাহাড়ি নারীদের ক্ষমতায়ন, শিক্ষা এবং তাদের নিজস্ব হস্তশিল্প ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যে ও পাহাড় সংলগ্ন অঞ্চলে বন্য হাতির উপদ্রব ও মানুষ-হাতি দ্বন্দ্ব কমাতে কাজ করে যাচ্ছেন। এবং ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকা ১নং সিঙ্গাবরুনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা সহজলভ্য হবে বলে এলাকার সাধারণ মানুষ প্রত্যয় ব্যক্ত করেন।
এ ব্যাপারে মোঃ দুলাল মাহমুদ বলেন, আগামী নির্বাচনে আমার ইউনিয়নের সকল জনগণের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই। সকলের ভালবাসা ও দোয়া সাথে থাকলে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচণ করব।ইনশাল্লাহ সবার ভালবাসা ও আশির্বাদ ও সার্বিক সহযোগিতায় যদি আল্লাহর হুকুম হয় আর সুযোগপেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলব।আমি সবার দোয়া ও ভালবাসা সহযোগিতা চাই।
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে আরও বলেন, একটি সুন্দর ইউনিয় গড়ে তুলতে হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের ১নং সিংগাবরুনা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।
স্থানীয়রা জানান, সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় মোঃ দুলাল মাহমুদ সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে তার প্রার্থিতা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।