ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া প্রদর্শিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 4:17 PM

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া প্রদর্শিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া প্রদর্শিত

খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি, সচেতন মূলক আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া প্রদর্শিত হয়েছে।  

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ও অগ্নিকান্ড মহড়া অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে "দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব"- প্রতিপাদ্যকের আলোকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পিআইও রাজিব বিশ্বাস এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল ।

এসময়  উপস্থিত ছিলেন, পিআইও অফিসের সুজয় মিস্ত্রী, ফাতেমা খাতুন, মনির হাসান খান, মো. সুমন আল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সিপিপি পৌরসভার স্বেচ্ছাসেবক বৃন্দ।। সভায় বক্তারা বলেন, দুর্যোগের পূর্বাভাস মেনে পূর্বপ্রস্তুতি গ্রহণ জানমালের ক্ষতি কমাতে সর্বস্তরের জনগণকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা এবং দ্রুত সাড়াদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status