ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পাইকগাছায় ঘের দখল ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 4:16 PM

পাইকগাছায় ঘের দখল ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পাইকগাছায় ঘের দখল ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

খুলনার পাইকগাছায় ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ মার্চ) সকালে পাইকগাছা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫নং সোলাদানা ইউনিয়নের আমির ডা. শফিকুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ী আবুল হাসান অভিযোগ করেন, ঘের মালিক রেজাউল করিম তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তারা ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে বলা হয়, কালাম সরদার ও বিল্লাল হোসেন মোল্যার পৈতৃক ও ক্রয় সূত্রে প্রায় ১০ দশমিক ৬০ একর জমির প্রকৃত মালিকানা রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, রেজাউল করিম স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় পেশিশক্তির বলে ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন।
বক্তারা দাবি করেন, প্রকৃত জমির মালিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধেই উল্টো ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রেজাউল করিম তার লিখিত বক্তব্যে একটি ভুল তারিখ উল্লেখ করেছেন, যা পুরো ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে। বক্তারা অভিযোগ করেন, এভাবে স্থানীয় জনপ্রতিনিধিদের জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
উল্লেখ্য, এর আগে একই ঘটনায় ঘের মালিক রেজাউল করিমও পৃথক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন। ফলে বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status