ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মাতারবাড়ীর ৯ মসজিদে নব- নির্বাচিত এমপি ফরিদের অনুদান: উন্নয়নের নতুন যাত্রা, মহেশখালীবাসীর সু স্বাগত
শহিদুল ইসলাম
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 10:57 AM

মাতারবাড়ীর ৯ মসজিদে নব- নির্বাচিত এমপি ফরিদের অনুদান: উন্নয়নের নতুন যাত্রা, মহেশখালীবাসীর সু স্বাগত

মাতারবাড়ীর ৯ মসজিদে নব- নির্বাচিত এমপি ফরিদের অনুদান: উন্নয়নের নতুন যাত্রা, মহেশখালীবাসীর সু স্বাগত

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এমপি মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান প্রদান করেছেন। 

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও মুসল্লিদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া এই উদ্যোগকে মহেশখালীর সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অনুদানের মাধ্যমে মাতারবাড়ী ইউনিয়নে উন্নয়নের নতুন যাত্রা শুরু হয়েছে।

জানা গেছে, মাতারবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একটি করে মোট ৯টি মসজিদে ২ লাখ ৮ হাজার ৩৩৩ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। 

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন এবং মুসল্লিদের সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এই অনুদান দেওয়া হয়েছে।

যেসব মসজিদে অনুদান প্রদান করা হয়েছে সেগুলো হলো—
৩নং ওয়ার্ডের রাজঘাট ইউনূছিয়া জামে মসজিদ,
২নং ওয়ার্ডের ওয়াপদা পাড়া জামে মসজিদ,
১নং ওয়ার্ডের রশিদিয়া জামে মসজিদ,
৪নং ওয়ার্ডের মনহাজীর পাড়া জামে মসজিদ,
৫নং ওয়ার্ডের সাইড পাড়া জামে মসজিদ,
৬নং ওয়ার্ডের শাহ মজিদিয়া জামে মসজিদ,
৭নং ওয়ার্ডের ফুলজান মোরা জামে মসজিদ,
৮নং ওয়ার্ডের হংসর মিয়াজি পাড়া শাহ মজিদিয়া জামে মসজিদ এবং
৯নং ওয়ার্ডের উত্তর সাইরের ডেইল বায়তুর রহমান জামে মসজিদ।

স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে অনেক মসজিদে সংস্কার ও উন্নয়ন কাজের প্রয়োজন থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছিল না।

 এমপি ফরিদের এই অনুদানের ফলে এখন সেই কাজগুলো বাস্তবায়ন করা সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী জুন মাসের বাজেটে একইভাবে মাতারবাড়ী ইউনিয়নের আরও ৯টি মসজিদে অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি মসজিদে অনুদান পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী সংসদ সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 

তারা বলেন, নবনির্বাচিত এমপি হিসেবে মহেশখালীর ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তার এই পদক্ষেপ এলাকার মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।

মহেশখালীর সচেতন মহল মনে করছেন, উন্নয়ন কার্যক্রমের এই ধারাবাহিকতা বজায় থাকলে মাতারবাড়ী ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও সমৃদ্ধ হবে এবং এলাকার সামাজিক ও নৈতিক পরিবেশও শক্তিশালী হবে। 

নবনির্বাচিত এমপি হিসেবে আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ যে উন্নয়নমুখী পদক্ষেপ নিয়েছেন, তা মহেশখালী ও কুতুবদিয়ার সর্বস্তরের মানুষের কাছে ইতিবাচক বার্তা বহন করছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status