ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 10:55 AM

আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও), ডিডিএম, আলফাডাঙ্গার আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত সবার মাঝে অগ্নিকাণ্ডের সময় করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে উপস্থিত কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণের বাস্তবধর্মী ধারণা লাভ করেন।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার কোহিনূর ইসলামের যৌথ ব্যবস্থাপনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status