|
পাইকগাছায় অনিয়মের অভিযোগে ৪ সার ডিলারকে জরিমানা
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় অনিয়মের অভিযোগে ৪ সার ডিলারকে জরিমানা মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় কৃষি বিপণন আইন, ২০১৮ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অবৈধ মজুদ, পশুখাদ্য ও ভেজাল সার বিক্রির অভিযোগে চারজন ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন উপজেলার-কাটাখালী নাথ স্টোরের সঞ্জয় কুমার নাথকে ৫ হাজার, ফুলতলা আরতী স্টোরের গোপাল চন্দ্র দাসকে ২ হাজার, চাঁদখালীর হাফিজুল ইসলামকে ২ হাজার ও মৌখালী বাজারের মাহবুব স্টোরের মাহবুব শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী জব্দ করা হয়। পণ্যের মান সন্তোষজনক না হওয়ায় সেগুলো জব্দ পূর্বক বিনষ্ট করা। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, পেশকার তুহিন বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাসসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
