ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 10:59 AM

গাজীপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর মেম্বার বাড়ি সড়ক এলাকায় একটি বাসা থেকে সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘরের টিনের চালা কেটে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের আগে ঘরের দরজা বন্ধ করে সুমাইয়া আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের টিনের চালা কেটে মরদেহ উদ্ধার করে। নিহত সুমাইয়া আক্তার ময়মনসিংহ জেলার পাগলা থানার দিকিভূমি এলাকার নজরুল ইসলামের মেয়ে।

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান জানান, ঘটনাটির প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ঘটনার মূল কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status