|
কয়েদি হ্যাকারকে কেন দরকার সরকারের? উত্তর দেবে ‘ক্যাকটাস’
নতুন সময় ডেস্ক
|
![]() কয়েদি হ্যাকারকে কেন দরকার সরকারের? উত্তর দেবে ‘ক্যাকটাস’ প্রকাশিত পোস্টারে দেখা যায়, প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরীকে এক টান টান অ্যাকশন মুহূর্তে। সেখানে প্রীতম হাসান অভিনীত চরিত্র মানসিভ যেন বিপদের মুখে থাকা অনুরা চরিত্রের মেহজাবীনকে বাঁচানোর চেষ্টা করছেন। পোস্টারের এ দৃশ্যই সিরিজটির গল্পে রহস্য ও উত্তেজনার আভাস দিচ্ছে বলে মনে করছেন দর্শকেরা। নির্মাতা জানিয়েছেন, ‘ক্যাকটাস’ একটি থ্রিলার ঘরানার গল্প, যার কেন্দ্রীয় চরিত্র মানসিভ। এ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। গল্পে তাঁকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার হিসেবে। টিজারে দেখা গেছে, মানসিভ কারাগারে বন্দী, তবে সাইবারজগতে তাঁর অসাধারণ দক্ষতা রয়েছে। একপর্যায়ে রাষ্ট্রীয় সংকটের মুহূর্তে সরকারের সহায়তায় কারাগার থেকেই তাঁকে আবার নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। তখন তাঁর মেধাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। এরই মধ্যে সিরিজটির টিজারও প্রকাশ পেয়েছে। সেখানে মেহজাবীন চৌধুরীকে দেখা গেছে এক ভিন্ন রূপে—অ্যাকশনধর্মী, শক্তিশালী ও আত্মবিশ্বাসী চরিত্রে। রহস্যময় উপস্থিতি ও দৃঢ় মনোভাবের মাধ্যমে তিনি গল্পে নতুন মাত্রা যোগ করেছেন বলেই মনে করছেন দর্শকেরা। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির জন্য প্রস্তুত সিরিজটি চরকির ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর টাইটেল স্পনসর ‘নোরিক্স-১’, পাওয়ার্ড বাই ‘মিনিসো’ এবং অ্যাসোসিয়েট পার্টনার ‘সিটি ব্যাংক’। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
