ময়লার টাকার ভাগ বন্ধের উদ্যোগকে কেন্দ্র করে ঢাকা-১৬ আসনের এমপির ওপর হামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 March, 2026, 1:13 PM
ময়লার টাকার ভাগ বন্ধের উদ্যোগকে কেন্দ্র করে ঢাকা-১৬ আসনের এমপির ওপর হামলা
ঢাকা-১৬ (রূপনগর ও পল্লবী) আসনের জামায়াত-সমর্থিত নির্বাচিত সংসদ সদস্যের ওপর আজ বিকেলে হামলার ঘটনা ঘটেছে। এলাকায় ময়লা অপসারণের নামে নেওয়া টাকার ভাগ বন্ধ করার উদ্যোগকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।
রোববার (০৮ মার্চ) বিকেল ৫.০০ এর দিকে রূপনগর থানার চলন্তিকা মোড়ের মল্লিকা মসজিদ পৌঁছালে প্রতিপক্ষের লোকজন সংসদ সদস্যকে অবরুদ্ধ করে হামলা চালায়। এ সময় তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপরও হামলা করা হয় এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়।
হামলার সময় ঘটনাস্থলে থাকা একটি ক্যামেরা ভাঙচুর করা হয়। পাশাপাশি কয়েকজন নেতা-কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার হয়।
এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা অপসারণের নামে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছিল। জনগণের স্বার্থে এবং এ অনিয়ম বন্ধ করার লক্ষ্যে তিনি ময়লার টাকার ভাগ বন্ধ করার উদ্যোগ নেন। এর জের ধরেই একটি স্বার্থান্বেষী মহল তার ওপর হামলা সুবিধা ভোগিরা হমলা করেন।
এ ঘটনায় সিরাজুল ইসলাম সিরু, এডভোকেট আলী আশরাফ লিটন, মহাসিন, সোহাগ, আব্দুল আলী ও রাজিবসহ অনেক সরাসরি হমলাতে জারিত থাকেন।
এবং একেই দিনে বিকাল ৪.০০ বাউনিয়াবাদ স্থানিয় বিএনপি নেতা কর্মীদের হামলা আহত হন নাসির উদ্দিন খান সজল - কাউন্সিল প্রার্থী- ৫নং ওয়ার্ড, আব্দুল হক তালুকদার, মোয়াজ্জেম হোসেন, কাজী মোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন, ওয়াহিদুল ইসলাম,ডা. আজাদ হোসেন এর মধ্যে ০২ জন স্থানিয় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এসব বিষয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।