|
রামগঞ্জে ছাদ ধ্বসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে ছাদ ধ্বসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত রোববার বিকালে রামগঞ্জ পৌর শহরের পুলিশ বক্সের পশ্চিম পাশে সোনাইমুড়ি সড়কের আল মনসুর ড্রাগ হাউজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। স্থানীয় লোকজন ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আল মনসুর ড্রাগ হাউজের সামনে ফাহাদ হোসেনসহ কয়েকজন পথচারী ও হকার দাঁড়িয়ে ছিলেন। এ সময় দোকানটির পুরাতন ছাদের একটি অংশ হঠাৎ ধ্বসে পড়ে। এতে ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফাহাদ হোসেনের মৃত্যু হয় এবং আরও ৪ থেকে ৫ জন আহত হন। ঘটনার খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
