ঈদগাঁও থানার মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ চৌফদন্ডীর আব্দুল মালেক গ্রেপ্তার
আজিজুর রহমান রাজু
প্রকাশ: Thursday, 5 March, 2026, 7:00 PM
ঈদগাঁও থানার মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ চৌফদন্ডীর আব্দুল মালেক গ্রেপ্তার
কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে ঈদগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় চট্টগ্রাম–কক্সবাজার প্রধান সড়কের পূর্ব পাশে মেসার্স রাসেদ ফিলিং স্টেশনের সামনে অবস্থিত আলমাস স্টোর নামের একটি দোকানের ভেতর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মাইজ পাড়া এলাকারমীর আহমদের ছেলে আব্দুল মালেক (৪৫)।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলোর ওজন প্রায় ৬০ গ্রাম। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা নং–০২/২১ দায়ের করা হয়েছে।
মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।