ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
প্রতিমন্ত্রী মীর হেলালকে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 5 March, 2026, 5:38 PM

প্রতিমন্ত্রী মীর হেলালকে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিমন্ত্রী মীর হেলালকে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

পার্বত্য চট্টগ্রাম চুক্তি লংঘন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে অ-পাহাড়ি  মীর হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের পক্ষ থেকে রাঙামাটিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের কাছে তুলে দেয়া হয়।

স্মরকলিপিতে দাবি করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ঘ খন্ডের ১৯ নং অনুচ্ছেদে বলা আছে উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে এবং মন্ত্রণালয়কে সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে। কিন্তু পার্বত্য মন্ত্রণালয়ে একজন অ-পাহাড়ি সংসদ সদস্য মীর হেলাল উদ্দিনকে নিয়োগ দেয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে সাংঘর্ষিক ও বিধিসম্মত নয়। এতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য সম্পাদনে জটিলতা ও বিশৃংখলা দেখা দিবে। তাই দ্রুত মন্ত্রণালয়ে পদায়নকৃত অ-পাহাড়ি  প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এছাড়াও স্বারকলিপিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে কাউকে পদায়ন না করাসহ রোডম্যাপ প্রণয়ন করে দ্রুত পার্বত্য চট্টগ্রাম  চুক্তি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের দাবিও জানানো হয়।

স্বারকলিপি প্রদানকালে  জুম ঈসথেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, আদিবাসী ফোরাম রাাঙমাটি অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টু মনি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সহ সভাপতি ভবতোষ দেওয়ান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, জন সংসহতি সমিতি রাঙামাটি জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমাসহ অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status