ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
‎ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ‎হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার
‎আজিজুর রহমান রাজু
প্রকাশ: Thursday, 5 March, 2026, 5:36 PM

‎ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ‎হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

‎ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ‎হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁওয়ে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। ‎বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. জুনাইদ (২৩)। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার বাসিন্দা এবং সুলতান আহমদের ছেলে। ‎পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি দায়ের হওয়া ঈদগাঁও থানার মামলা নং-০৮/১৭ এর এজাহারভুক্ত প্রধান আসামি জুনাইদ ঘটনার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মহেশখালী থানাধীন পানিছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎উল্লেখ্য, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় আবু তাহের (৬০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎‎এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তার পরিচয় সে অপরাধী। কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় আনা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status