ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
ঈদগাঁওতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মতবিনিময় সভা
‎আজিজুর রহমান রাজু
প্রকাশ: Wednesday, 4 March, 2026, 9:13 PM

ঈদগাঁওতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মতবিনিময় সভা

ঈদগাঁওতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মতবিনিময় সভা

কক্সবাজারের ঈদগাঁওতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেলে ঈদগাঁও থানা কম্পাউন্ডে নানা শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পিয়ার।
‎ ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্ব, সাব-ইন্সপেক্টর আজিমুল হকের সঞ্চালনায়,মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা অভিযোগ করেন, কিছু উঠতি যুবক ও কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে; মাদকসেবন ও মাদক ব্যবসার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে সাধারণ মানুষকে নানামুখী হয়রানির শিকার হতে হচ্ছে বলেও জানান বক্তারা।
‎সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা জামায়াতের আমীর সলিম উল্লাহ জিহাদি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সাংবাদিক এসএম তারেক ও ইউপি সদস্য সালাহ উদ্দিন কাদের প্রমুখ।
‎এছাড়া শিক্ষক-সাংবাদিক গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আকবর, উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসেন মেম্বার, যুবনেতা মামুন সিরাজুল মজিদ, কৃষকদল নেতা ওমর ফারুক, ছাত্রনেতা হাবিব আজাদ, মেম্বার নাসির উদ্দীন কায়সার ও নুরুল হুদাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু ও সেবক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অসাধু চক্র যাতে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
‎মতবিনিময় সভা শেষে এলাকায় অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়ানো এবং নিয়মিত টহল জোরদারের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status