ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2026, 7:25 PM

এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা  মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’র দক্ষিণ সুরমা সফর সিলেট-৩ আসনের উন্নয়নের নতুন আশার সঞ্চার হয়েছে। নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে এলাকার দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

০২ মার্চ ২০২৬ (সোমবার) ৪টা ৩০মিনিটে দক্ষিণ সুরমায় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’র আগমন উপলক্ষে তেতলি ইউনিয়ন পরিষদ পরিদর্শনের সময় এম এ মালিক এ মন্তব্য করেন।  

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’র দক্ষিণ সুরমা সফর উপলক্ষে এম এ মালিক বলেন, গত ১৫ বছরে দক্ষিণ সুরমার অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ বাস্তবায়ন হয়নি। বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, ছোট-বড় ব্রিজ এবং খাল-নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে।

তিনি আশা ব্যক্ত করে বলেন, প্রতিমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সিলেট-৩ আসনের বিভিন্ন ইউনিয়নের অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান হবে। বাগমারা, বেলকোনা, বালাগঞ্জের বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার সড়কের বেহাল দশা তুলে ধরে তিনি জানান, এসব এলাকায় নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ এখন সময়ের দাবি।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে তেতলী ইউনিয়ন অফিস পরিদর্শন করা হয়েছে এবং দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনি জানান, প্রতিমন্ত্রী আগামীকাল সকাল ১০টায় ইউনিয়ন অফিসে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এম এ মালিক দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে আন্তরিক স্বাগত জানিয়ে উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status