ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
বাউফলে ইমাম-খতিব সমাবেশে এমপি ড. মাসুদ “নৈতিক জাগরণেই বদলাবে সমাজ”
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Monday, 2 March, 2026, 7:22 PM

বাউফলে ইমাম-খতিব সমাবেশে এমপি ড. মাসুদ “নৈতিক জাগরণেই বদলাবে সমাজ”

বাউফলে ইমাম-খতিব সমাবেশে এমপি ড. মাসুদ “নৈতিক জাগরণেই বদলাবে সমাজ”

বাউফলের সামাজিক সংস্কার ও নৈতিক পুনর্জাগরণে ইমাম-খতিবদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, সমাজ পরিবর্তনের মূল শক্তি হতে পারে মসজিদভিত্তিক সচেতনতা। তাই বাউফলের উন্নয়ন ও সংস্কারের কেন্দ্রে থাকতে হবে ইমাম ও খতিবদের।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাদক নির্মূল ও দুর্নীতি দমনে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, সমাজে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি গভীরভাবে প্রোথিত। এগুলো দূর করতে হলে সম্মিলিত উদ্যোগ দরকার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ড. মাসুদ বলেন, খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইমাম-খতিবরা জনসচেতনতা গড়ে তুলতে পারেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচির মাধ্যমে তরুণদের মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নিজেকে জনগণের সেবক উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বরা। সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ-সুপারসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status