|
হায়াত প্লেস ঢাকা উত্তরায় 'বাই ওয়ান গেট ওয়ান' সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
নতুন সময় ডেস্ক
|
![]() হায়াত প্লেস ঢাকা উত্তরায় 'বাই ওয়ান গেট ওয়ান' সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি-এর ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড, মাস্টারকার্ড প্লাটিনাম এবং প্রায়োরিটি ডেবিট কার্ডধারীরা হায়াত প্লেস ঢাকা উত্তরায় এক্সক্লুসিভ 'বাই ওয়ান গেট ওয়ান' সুবিধা উপভোগ করতে পারবেন। এই বিশেষ সুবিধা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য প্রিমিয়াম ডাইনিং ও আতিথেয়তা সেবায় নতুন অভিজ্ঞতা যুক্ত করবে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার জেনারেল ম্যানেজার টি. কেভিন ম্যাকইন্টায়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মেজবাহ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
