|
শ্রীপুরে পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের জিওসি এলাকায় জাকির হোসেনের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর গ্রামের আতিকুল হাসানের ছেলে জোবায়ের হাসান পলাশ (৩০) এবং শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের মোতাহার হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৬)। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সাদ্দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা শেষে তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
