ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জয়দেবপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এসআই গুরুতর আহত, হাত-পা বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Thursday, 19 February, 2026, 4:37 PM

জয়দেবপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এসআই গুরুতর আহত, হাত-পা বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এসআই গুরুতর আহত, হাত-পা বিচ্ছিন্ন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ঢাকা রেঞ্জে কর্মরত এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম এসআই (সশস্ত্র) হাবিব। তিনি খুলনা রেঞ্জের অধীনে গাজীপুর জেলায় কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এতে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রেল পুলিশের কর্মকর্তা কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কর্মকর্তা মুঠোফোনে কথা বলতে বলতে লাইনের দিকে এগিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি জানান।

তবে জয়দেবপুর রেল স্টেশন মাস্টার মাহমুদুল হাসানের সরকারি মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভড্ করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status