ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
দেশে এলো আসুস রগ সুপার আল্ট্রাওয়াইড মনিটর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 7:21 PM

দেশে এলো আসুস রগ সুপার আল্ট্রাওয়াইড মনিটর

দেশে এলো আসুস রগ সুপার আল্ট্রাওয়াইড মনিটর

প্রিমিয়াম গেমিং ও প্রোডাক্টিভিটির নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশের বাজারে এসেছে ASUS-এর ROG সিরিজের সুপার আল্ট্রাওয়াইড মনিটর ROG Swift OLED PG49WCD। ৪৯ ইঞ্চির এই কিউডি-ওলেড মনিটরটি গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং কর্পোরেট ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে।

৩২:৯ ডুয়াল কিউএইচডি (৫১২০×১৪৪০) রেজোলিউশনের এই মনিটর একসঙ্গে দুটি ২৭ ইঞ্চি মনিটরের সমতুল্য কাজ করতে সক্ষম। ফলে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং বা ভারী গ্রাফিক্সের কাজে এটি বিশেষ সুবিধা দেবে। ১৮০০R কার্ভড ডিজাইন দীর্ঘ সময় ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করে।

গেমিং পারফরম্যান্সের ক্ষেত্রে এতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যা স্মুথ ও ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দেয়। পাশাপাশি Adaptive-Sync ও GameFast প্রযুক্তি প্রতিযোগিতামূলক গেমিংয়ে বাড়তি সুবিধা নিশ্চিত করে।

মনিটরটিতে ৯৯% DCI-P3 কালার গ্যামট, ট্রু ১০-বিট কালার ও ডেল্টা ই<২ কালার একিউরেসি সমর্থন রয়েছে। HDR মোডে সর্বোচ্চ ১০০০ নিটস উজ্জ্বলতা কনটেন্টকে আরও জীবন্ত করে তোলে। দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য এতে কাস্টম হিটসিংক ও উন্নত এয়ারফ্লো ডিজাইন যুক্ত করা হয়েছে।

ডিলার ও কর্পোরেট ক্লায়েন্টদের জন্য মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ ও অনুমোদিত ডিলার হাউজে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status