|
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, যানজট
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, যানজট শ্রমিকরা জানান, গাছা এলাকার উইন্টার উল সোয়েটার লিমিটেড (দায়ু বাংলাদেশ শাখা) কারখানার দুই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শতাধিক শ্রমিক মহাসড়কে নামেন। একপর্যায়ে তারা সড়কের একপাশ বন্ধ রেখে মিছিল শুরু করলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং ধীরে ধীরে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের ‘বেতন চাই, বেতন চাই’, ‘বকেয়া বেতন দিতে হবে’—এমন নানা স্লোগান দিতে দেখা যায়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সেলিম রেজা জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছেন। সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি, তবে ধীরগতিতে চলেছে যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়। ![]() ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, যানজট এদিকে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন-এর গাজীপুর মহানগর শাখার সভাপতি শফিউল আলম শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচলে চাপ রয়েছিলো বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। তবে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে দুপুরের পর শ্রমিকদের বকেয়া কিছু দেয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
