ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরের চৌগাছার নাসিমুল গনি হলেন স্বরাষ্ট্রসচিব
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 16 February, 2026, 7:24 PM

যশোরের চৌগাছার নাসিমুল গনি হলেন স্বরাষ্ট্রসচিব

যশোরের চৌগাছার নাসিমুল গনি হলেন স্বরাষ্ট্রসচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দ্বায়িত্ব পেলেন যশোরের চৌগাছার কৃতি সন্তান নাসিমুল গনি । তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৭৩ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮০ সালে অনার্স এবং ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

নাসিমুল গনি ১৮ আগস্ট ২০২৪ তারিখে সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগদান করেন।তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় নাসিমুল গনির অবস্থান ছিল ৬ষ্ঠ।নাসিমুল গনি ১৯৮৩ সালে জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলাতে সহকারী কমিশনার হিসেবে তার চাকরিজীবন শুরু করেন। চার বছর রাঙ্গামাটিতে চাকরী করার পর তাকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক পদে নিয়োগ করা হয়।

পরে তাকে একাডেমির উপপরিচালক এবং আরও পরে যুগ্মপরিচালক পদে নিয়োগ করা হয়।১৯৯০ সালে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন এবং ১৯৯১ সালে তিনি ভূমি মন্ত্রীর একান্ত সচিব পদে হিসেবে বদলী হন। পরে তাকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। ১৯৯৫ সালে তাকে বাংলাদেশ দূতাবাস, বাগদাদ, ইরাকে প্রথম সচিব(শ্রম) পদে নিয়োগ করা হয় এবং এক বছর পর তাকে বাগদাদ থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফেরার পর তাকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয় এবং পরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী করা হয়১৯৯৯ সালে তাকে উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর উপপরিচালক পদে নিয়োগ করা হয়। ২০০১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং জামালপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি স্পিকারের একান্ত সচিব পদে নিযুক্ত হন।২০০৪ সালে তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে কাজ করেন।

তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। তাকে মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। ২০০৭ সালে তাকে নিপোর্টের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status