ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্বৃত্তদের অগ্নিসংযোগে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বৃদ্ধ ভাড়াটিয়া, দগ্ধ গৃহকর্তার স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 February, 2026, 7:10 PM

দুর্বৃত্তদের অগ্নিসংযোগে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বৃদ্ধ ভাড়াটিয়া, দগ্ধ গৃহকর্তার স্বামী

দুর্বৃত্তদের অগ্নিসংযোগে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বৃদ্ধ ভাড়াটিয়া, দগ্ধ গৃহকর্তার স্বামী

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় গভীর রাতে একটি বসতবাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় দুটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক বৃদ্ধ ভাড়াটিয়া। আগুন নেভাতে গিয়ে দগ্ধ ও আহত হয়েছেন বাড়ির মালিকের স্বামী।

শনিবার ( দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড ভূষিরমিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের আঁধারে মোসা. জুলেখা বেগমের বাড়িতে অনধিকার প্রবেশ করে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাড়ির সামনের দুটি টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে।

ওই ঘরেই বসবাস ও ভাঙারির ব্যবসা করতেন ৬০ বছর বয়সী মো. মোশারফ হোসেন। আগুনের তাপ ও শব্দে তার ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে জুলেখা বেগমের ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে যায়।

দুর্বৃত্তদের অগ্নিসংযোগে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বৃদ্ধ ভাড়াটিয়া, দগ্ধ গৃহকর্তার স্বামী

দুর্বৃত্তদের অগ্নিসংযোগে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বৃদ্ধ ভাড়াটিয়া, দগ্ধ গৃহকর্তার স্বামী

এসময় আগুন নেভাতে গিয়ে জুলেখা বেগমের স্বামী মো. বাদশাহ মিয়া গুরুতর আহত হন। ভাঙা টিনের আঘাতে তার বাম হাত কেটে রক্তাক্ত হয় এবং শরীরের পেছনের অংশ আগুনে দগ্ধ হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে গাছা থানার এসআই সুকান্ত কুমার পাল বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভূক্তভূগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status