ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাউফলে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Monday, 16 February, 2026, 7:07 PM

বাউফলে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাউফলে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় একটি ডোবা থেকে শাকিল মৃধা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মৃধা আদাবাড়িয়া ইউনিয়নের হাজী হাতেম আলী মৃধা বাড়ির মৃত সোবাহান মৃধার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মিলঘর বাজার সংলগ্ন একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status