ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সম্পাদক রওশন কামাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 February, 2026, 3:47 PM
সর্বশেষ আপডেট: Monday, 16 February, 2026, 3:59 PM

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সম্পাদক রওশন কামাল

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সম্পাদক রওশন কামাল

টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা ও কর্মরত জাতীয়তাবাদী ব্যক্তিবর্গের অংশগ্রহণে গঠিত ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’-এর প্রথম কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকৌশলী রাফেল কবির। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. রওশন কামাল জেমসকে।

সংগঠন সংশ্লিষ্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত একাধিক সভার সিদ্ধান্ত এবং পাঁচ সদস্যবিশিষ্ট একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে একটি গঠনতন্ত্র প্রণয়ন করে সংগঠনটিকে স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। চূড়ান্ত সাংগঠনিক কাঠামো গঠনের আগ পর্যন্ত সংগঠনের প্রয়োজন অনুযায়ী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, আব্বাস ফারুক, ফয়সাল আলিম, প্রফেসর এ এন কে জামান, প্রফেসর কামরুদ্দিন নূর, ড. আতিকুর রহমান ও প্রকৌশলী মিজানুর রহমান।

কমিটির সহ-সভাপতি হয়েছেন রূপম রাফসাক, মোঃ সামিউল ইসলাম ও ইমতিয়াজ মির্জা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মামুন অর রশিদ, হাসিবুর রশিদ, রোকনুজ্জামান রনি ও সজিব বড়ুয়া।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস আলম ইপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আহমেদ সৈকত, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ জুয়েল, গবেষণা সম্পাদক নিশাত আনজুম এবং অর্থ সম্পাদক নাউয়িদ হোসেন।

কমিটির আইন বিষয়ক সম্পাদক: সাইমুম রেজা তালুকদার; নারী বিষয়ক সম্পাদক: নাজিবা ওয়াজিহা মাহবুব; সাংস্কৃতিক সম্পাদক: শামীম আজাদ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জুবায়ের রিয়েল; তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ ইলিয়াস মোল্লা; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: তাপিত হাসান চৌধুরী; সমাজকল্যাণ সম্পাদক: মোঃ আল-মামুন।

আর সদস্য হিসেবে আছেন ওবায়দুর রহমান চয়ন, ড. আরমান আহমেদ সিদ্দিকী, এ কে আজাদ কল্লোল, হাসিব মুনতাসির, প্রকৌশলী মো. রুহুল রাফি, মো. শহিদুল ইসলাম খান, রশিদুল ইসলাম, নাদিম হৃদয়, নিয়ামুল হুদা খান তৌহিদ, সানাউল করিম, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন মিলন, রেয়াদ হাসনাইন, ফারজাদ খান মিরন, প্রকৌশলী নুর আলম সুমন, কাজী ইমরুল হাসান, হাসিবুর রহমান শাফিন ও মাকসুদ হোসাইন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status